Skip to main content

আপনার রিফান্ড স্ট্যাটাস অনলাইনে যাচাই করে দেখুন- যেকোনো সময়, যেকোনো স্থানে!

আপনার রিফান্ড স্ট্যাটাস যাচাই করার জন্য আপনার অনুরোধকৃত নিউ ইয়র্ক স্টেট রিফান্ডের পরিমাণ প্রয়োজন। এই পরিমাণটি কোথায় পাওয়া যাবে তা জানতে অনুরোধকৃত রিফান্ডের পরিমাণ দেখুন।

দ্রষ্টব্য: একটি পেমেন্টের স্ট্যাটাস দেখতে আপনি 'আপনার রিফান্ড স্ট্যাটাস যাচাই করুন' ব্যবহার করতে পারবেন না। আপনার পেমেন্ট গ্রহণ করা হয়েছে তা নিশ্চিত করতে আপনার আর্থিক প্রতিষ্ঠানে যাচাই করুন।

একটি সংশোধিত রিটার্নের স্ট্যাটাস যাচাই করতে 518-457-5149 নম্বরে আমাদেরকে কল করুন।

রিফান্ড স্ট্যাটাস যাচাই করুন

আপনার রিফান্ড স্ট্যাটাস বুঝুন

আপনার ট্যাক্স রিটার্ন জমা করার সময় ‌এটি কয়েক ধাপের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। প্রত্যেকটি রিটার্ন আলাদা। সাধারণ একটি রির্টান দ্রুততার সাথে প্রক্রিয়া হবে কিন্তু নির্দিষ্ট কিছু ক্রেডিট প্রতারণার জন্য একটি আকর্ষণীয় টার্গেট তাই এগুলোর ক্ষেত্রে সম্ভবত এক বা একাধিক বিভাগ-পর্যালোচনা সিস্টেম দ্বারা অতিরিক্ত পর্যালোচনার প্রয়োজন হবে।

আপনার রিফান্ড ও রিফান্ডের স্ট্যাটাসের ব্যাখ্যার জন্য আপনি যে ধরনের রির্টান ও রিফান্ড স্ট্যাটাসের বার্তা পেয়েছেন তা নির্বাচন করুন।

আপনার রিফান্ড স্ট্যাটাস পরিবর্তন হলে বার্তাটি আমাদের স্বয়ংক্রিয় ফোন সিস্টেমে, আমাদের আপনার রিফান্ড স্ট্যাটাস টুল যাচাই করুন এ এবং আমাদের কল সেন্টার রিপ্রেজেন্টেটিভের কাছে উপলভ্য অ্যাকাউন্টের তথ্যগুলোতে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে থাকবে।

No further information (আর কোনো তথ্য নেই)

স্ট্যাটাস

We do not have any information about your return at this time. E-filed returns could take one week to post to our system; mailed returns can take up to three weeks to post to our system. If you e-filed, check your email, tax software or tax preparer to ensure it has been accepted.

(এই মুহূর্তে আমাদের কাছে আপনার রিটার্ন সম্পর্কিত কোনোপ্রকার তথ্য নেই। ই-ফাইল করা রিটার্ন আমাদের সিস্টেমে পোস্ট করতে এক সপ্তাহ সময় লাগতে পারে; ডাকযোগে পাঠানো রিটার্ন আমাদের সিস্টেমে পোস্ট করতে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আপনি যদি ই-ফাইল করে থাকেন তাহলে আপনার ইমেইল, ট্যাক্স সফটওয়্যার বা ট্যাক্স প্রস্তুতকারী যাচাই করে দেখুন এটা নিশ্চিত করতে যে এটি গ্রহণ করা হয়েছে।)

ব্যাখ্যা

আপনার এই রিফান্ড স্ট্যাটাসটি দেখানো অব্যাহত থাকবে যতক্ষণ না আমরা আপনার রিটার্ন আমাদের সিস্টেমে পোস্ট করছি। এটা করা হয়ে গেলে আপনার রিফান্ড স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।


স্ট্যাটাস

We have received your return and it is being processed. No further information is available at this time.

(আমরা আপনার রির্টান পেয়েছি এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে। এই মুহূর্তে আর কোনো তথ্য নেই।)

ব্যাখ্যা

এটি হলো একটি সাধারণ প্রক্রিয়াধীন স্ট্যাটাস। এই ধাপে থাকার সময় আমাদের কল সেন্টার প্রতিনিধিগণের কাছে আপনার রিটার্ন বিষয়ক কোনো তথ্য থাকে না।

আপনার রিটার্ন যদি অতিরিক্ত রিভিউ এর জন্য নির্বাচিত হয়ে না থাকে অথবা আমরা যদি অতিরিক্ত তথ্যের অনুরোধ না করে থাকি তাহলে আমরা রিফান্ড ইস্যু তারিখ নির্ধারণ না করা পর্যন্ত প্রক্রিয়াকরণের সময় এটাই হবে আপনার স্ট্যাটাস।

আমরা যখন একটি রিফান্ড ইস্যুর তারিখ নির্ধারণ করবো তখন আপনার স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।

Requires further review (আরো যাচাইয়ের প্রয়োজন)

স্ট্যাটাস

We received your return and it requires further review. This may result in your New York State return taking longer to process than your federal return. No further information is available at this time.

(আমরা আপনার রির্টান পেয়েছি এবং আরো যাচাইয়ের প্রয়োজন আছে। যার ফলে আপনার ফেডারেল রিটার্নের চেয়ে আপনার নিউ ইয়র্ক স্টেটের রিটার্ন প্রক্রিয়ায় আরো বেশি সময় লাগতে পারে। এই মুহূর্তে আর কোনো তথ্য নেই।)

ব্যাখ্যা

আমাদের স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণ সিস্টেমটি ত্রুটি এবং প্রতারণার লক্ষণগুলোর জন্য প্রতিটি রিটার্ন স্ক্যান করে। আপনার রিটার্নের স্ক্যানের ফলাফলের উপর নির্ভর করে আমাদের এটি ম্যানুয়ালি যাচাই করার প্রয়োজন হতে পারে।

আমাদের কাছে আরো যাচাইয়ের জন্য একটা বর্ধিত সময় পর্যন্ত আপনার রিটার্নটি এই ধাপেই থাকতে পারে।

এই স্ট্যাটাসটি আবারো প্রক্রিয়া করতে আপডেট করা হতে পারে অথবা আপনার কাছে আরো বাড়তি কিছু তথ্য চাওয়া হতে পারে।

Request for information (তথ্যের জন্য অনুরোধ)

স্ট্যাটাস

We sent you a letter requesting additional information. You should receive the letter within 2 weeks. To respond to your letter quickly and easily online—and to review our checklists for a complete response—select Help in the upper-right corner of this page.(

আমরা আপনার কাছে বাড়তি তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছিলাম। আপনি 2 সপ্তাহের মধ্যেই সেটি পাবেন। আপনার চিঠির দ্রুত এবং সহজে অনলাইনে প্রতিক্রিয়া জানাতে—এবং সম্পূর্ণ প্রতিক্রিয়ার জন্য আমাদের চেকলিস্টগুলো যাচাই করে দেখতে—এই পেজের উপরে ডান কোণায় সহায়তা নির্বাচন করুন।)

ব্যাখ্যা

আপনি এই স্ট্যাটাস পেয়ে থাকলে আপনার রিটার্ন ও রিফান্ডের প্রক্রিয়া সম্পন্ন করার আগে আপনার নিকট থেকে আমাদের আরো তথ্যের প্রয়োজন। আপনি আমাদের প্রয়োজনীয় তথ্য ও কিভাবে চিঠির উত্তর জানাতে হয় সেটার সাথে বিস্তারিত তথ্য সহ একটি তথ্যপূর্ণ চিঠির (ফরম DTF-948 অথবা DTF-948-O) অনুরোধ পাবেন।

আপনি আমাদের ডিপার্টমেন্ট নোটিশ আবেদনের প্রতিক্রিয়া ব্যবহার করে আপনার ব্যক্তিগত অনলাইন সার্ভিস অ্যাকাউন্টে আমাদের মেইলকৃত চিঠিটি দেখতে পারবেন। আপনাকে পাঠানো চিঠির প্রতিক্রিয়া জানানোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আরো কিছু জানতে বাড়তি তথ্যের জন্য চিঠির প্রতিক্রিয়া দেখুন।

Refund adjusted (রিফান্ড সমন্বয় করা হয়েছে)

স্ট্যাটাস

We processed your return and adjusted the refund amount that you claimed. You will receive correspondence explaining the adjustment.

(আমরা আপনার রিটার্ন প্রক্রিয়া করেছি এবং আপনার দাবিকৃত রিফান্ডের পরিমাণ সমন্বয় করেছি। আপনি সমন্বয় ব্যাখ্যাকারী কাগজপত্র পাবেন।)

ব্যাখ্যা

আমরা যদি আপনার ব্যক্তিগত আয়কর রিটার্নে এক বা একাধিক সমন্বয় করে থাকি:

  • আপনি নির্দিষ্ট পরিমাণের রিফান্ড পেতে পারেন এবং সেটা আপনার রিটার্নে অনুরোধকৃত পরিমাণের থেকে ভিন্ন এবং
  • আপনি সমন্বয়কে ব্যাখ্যা করে লেখা আমাদের নিকট থেকে একটি চিঠি (ফরম DTF-160 অথবা ফরম DTF-161) পাবেন।

রিফান্ড সমন্বয় বিষয়ক আরো তথ্যের জন্য Additional information about New York State income tax refunds (নিউ ইয়র্ক স্টেট আয়কর রিফান্ড বিষয়ে বাড়তি তথ্য) দেখুন।

Refund issued (ইস্যুকৃত রিফান্ড)

স্ট্যাটাস

Your return has been processed. A direct deposit of your refund is scheduled to be issued on [mm/dd/yyyy]. If your refund is not credited to your account within 15 days of this date, check with your bank to find out if it has been received. If it’s been more than 15 days since your direct deposit issue date and you haven’t received it yet, see Direct deposit troubleshooting tips.

আপনার রিটার্ন প্রক্রিয়া করা হয়েছে। আপনার রিফান্ডের একটি সরাসরি ডিপোজিট [মাস/দিন/বছর] তারিখে ইস্যু করার জন্য নির্ধারণ করা হয়েছে। এই তারিখের 15 দিনের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে আপনার রিফান্ডটি জমা না হয়ে থাকে তাহলে এটি গ্রহণ করা হয়েছে কিনা সেটা জানতে আপনার ব্যাংকে যোগাযোগ করুন। এটা যদি আপনার সরাসরি ডিপোজিট ইস্যুর তারিখ থেকে 15 দিনের বেশি হয়ে থাকে এবং এখন পর্যন্ত সেটি না পেয়ে থাকলে সরাসরি ডিপোজিট সমস্যা সমাধানের পরামর্শ দেখুন।

ব্যাখ্যা

আপনি যদি সরাসরি ডিপোজিটের অনুরোধ জানিয়ে থাকেন তাহলে আমরা আপনার রিফান্ডের ইস্যুর তারিখ নির্ধারণ করার সময় আপনি এই স্ট্যাটাসটি পেয়ে যাবেন।

আপনার রিফান্ড পেতে আপনার রিফান্ডের ইস্যুর তারিখ থেকে 15 দিন পর্যন্ত সুযোগ দেওয়া হয়। আপনি 15 দিনের মধ্যে আপনার রিফান্ড না পেয়ে থাকলে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন।


স্ট্যাটাস

Your refund check is scheduled to be mailed on [mm/dd/yyyy]. If you have not received your refund within 30 days of this date, call 518-457-5149.

(আপনার রিফান্ড চেক [মাস/দিন/বছর] তারিখে ডাকযোগে পাঠানোর জন্য নির্ধারণ করা হয়েছে। এই তারিখের 30 দিনের মধ্যে আপনার রিফান্ড না পেয়ে থাকলে 518-457-5149 নম্বরে কল করুন।)

ব্যাখ্যা

আপনি একটি চেকের আকারে আপনার রিফান্ড পাওয়ার অনুরোধ জানালে আমরা যখন আপনার রিফান্ড চেকটি ডাকযোগের পাঠানোর জন্য সময় নির্ধারণ করি তখন আপনি এই স্ট্যাটাস বার্তাটি পাবেন৷

আপনার অনুরোধকৃত রিফান্ডের পরিমাণ নির্ধারণ করুন

আপনি যখন আপনার রিফান্ড স্ট্যাটাস যাচাই করুন ব্যবহার করবেন তখন আমরা আপনার পরিচয় শনাক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। নীচের চার্টটি ব্যবহার করে আপনার আয়কর রিটার্নের ভিত্তিকে আপনার অনুরোধকৃত রিফান্ডের পরিমাণ নির্ধারণ করুন।

ফরম ও ট্যাক্স ইয়ার অনুসারে আপনার আবেদনকৃত রিফান্ডের পরিমাণ খুঁজে দেখুন
আপনি যদি ট্যাক্স ইয়ারের জন্য ফাইল দাখিল করেন আপনার অনুরোধকৃত রিফান্ডের পরিমাণ হলো
ফরম IT-201 2020–2025 অনলাইন 78।
ফরম IT-203 2020–2025 অনলাইন 68।
ফরম IT-205 2020–2025 অনলাইন 39।
ফরম IT-214 2020–2024 অনলাইন 33।
2025 অনলাইন 20।
ফরম NYC-208 2019 অনলাইন 29।

যদি আপনার কাছে রিটার্নের কোনো অনুলিপি না থাকে তাহলে দেখুন। নির্দেশনার জন্য আমার কাছে আমার আয়কর রিটার্নের কোনো অনুলিপি নেই. আমি কি করবো? নির্দেশনার জন্য।

যদি আপনার রিটার্নের লাইনটি ফাঁকা থাকে যেখানে আপনি রিফান্ডের পরিমাণের অনুরোধ করে থাকেন অথবা আপনি শূন্য লেখেন তাহলে আপনি রিফান্ডের অনুরোধ করেননি এবং আমাদের রিফান্ড স্ট্যাটাস যাচাই করুন টুল ব্যবহার করতে পারবেন না। একটি পেমেন্টের স্ট্যাটাস দেখতে আপনি 'আপনার রিফান্ড স্ট্যাটাস যাচাই করুন' ব্যবহার করতে পারবেন না।

আপনার প্রদান করা তথ্য যদি আমাদের সিস্টেমের সাথে মিল না হয় তাহলে আপনি একটি ত্রুটির বার্তা পাবেন। চারবার প্রচেষ্টা এরপরে 24 ঘণ্টার জন্য আপনি আপনার স্ট্যাটাস অ্যাক্সেস করতে পারবেন না। আপনার সমস্যা সমাধান করতে সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং রিফান্ডের পরিমাণ ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে সেগুলো যাচাই করে দেখুন। আমাদের প্রতিনিধিগণ আপনার পরিচয় যাচাই করার পরেও আপনার আবেদনকৃত রিফান্ডের অর্থ প্রদান করতে পারবেন না।

রিফান্ড সম্পর্কিত একই ধরনের প্রশ্নের উত্তর দেখুন

আমরা প্রতি বছর করদাতাদের নিকট থেকে তাদের রিফান্ড স্ট্যাটাসগুলোর বিষয়ে অনুরোধকৃত বাড়তি তথ্যের জন্য লক্ষ লক্ষ কল পেয়ে থাকি।

আর প্রতি বছরই আমরা আপনাকে একজন প্রতিনিধির সাথে কথা বলার জন্য অপেক্ষায় না রেখেই আপনার প্রয়োজনীয় তথ্য আপনাকে প্রদান করার আরো ভালো কোনো উপায় অনুসন্ধান করে থাকি। আপনার প্রায়ই জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর প্রদান করতে আমরা এই রিসোর্সটি উন্নত করেছি।

আমার অনুরোধকৃত রিফান্ডের পরিমাণ আমি কিভাবে শনাক্ত করবো?

আমার কাছে আমার আয়কর রিটার্নের কোনো অনুলিপি নেই।আমি এখন কী করবো?

যদি আপনার কাছে আপনার রিটার্নের কোনো অনুলিপি না থেকে থাকে তবে একটি অনুলিপি দেখার জন্য জমা দেওয়ার কাজে ব্যবহৃত সফটওয়্যারে লগইন করুন।

আপনার রিটার্ন জমা দিতে আপনি যদি ট্যাক্স প্রস্তুতকারীর সহায়তা নিয়ে থাকেন তবে অনুলিপির জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আইন অনুসারে তারা আপনার পক্ষ থেকে যে রিটার্ন জমা করেছিল তা আপনাকে প্রদান করতে তারা বাধ্য। আরো তথ্যের জন্য ট্যাক্স প্রস্তুতকারীদের বিষয়ে ভোক্তা অধিকার বিল দেখুন।

অনুলিপিটি পেতে আপনার কোনো সমস্যা হলে আমাদের নিকট থেকে একটি অনুলিপির আবেদন জানাতে Form (ফরম) DTF-505, ট্যাক্স রিটার্ন অথবা ট্যাক্স তথ্যের ফটোকপি প্রকাশের অনুমোদন জমা দিন। অনুগ্রহ করে আপনার আবেদনটি প্রক্রিয়া করতে আমাদেরকে 30 দিন সময় দিন।

কোনো একজন ফোন প্রতিনিধি কি আমার অনুরোধকৃত রিফান্ডের পরিমাণ জানাতে পারবেন?

দুর্ভাগ্যবশত, না। আমাদের ফোন প্রতিনিধি আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পরেও আপনার অনুরোধকৃত আপনার রিটার্নে থাকা রিফান্ডের পরিমাণ জানাতে পারবেন না। আপনার তথ্য নিরাপদ ও গোপনীয় রাখা নিশ্চিত করতে আমরা এ ধরনের প্রক্রিয়া মেনে চলি।

আমি একটি সংশোধিত রিটার্ন দাখিল করেছি।আমি কি আমার রিফান্ড স্ট্যাটাস দেখতে চেক ইয়োর রিফান্ড স্ট্যাটাস টুল ব্যবহার করতে পারি?

না, আপনি যদি সংশোধিত রিটার্ন দাখিল করেন তবে এই টুলটি কাজ করবে না।

একটি সংশোধিত রিটার্নের স্ট্যাটাস যাচাই করতে 518-457-5149 নম্বরে আমাদেরকে কল করুন।

কেন আমি চেক ইয়োর রিফান্ড স্ট্যাটাস টুলে আমার আপডেগুলো দেখতে পাচ্ছি না?

আমাদের কাছে প্রতিটি প্রক্রিয়াকরণ ধাপের রিফান্ড স্ট্যাটাস থাকবে না। আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার রিফান্ড স্ট্যাটাস একই দেখে থাকেন তাহলে নিশ্চিত থাকুন যে আমরা আপনার রিটার্নটি নিয়ে কাজ করছি—যদি না আমরা আপনার কাছে বাড়তি তথ্য চেয়ে কোনো চিঠি না পাঠিয়ে থাকি।

আমরা যদি ডকুমেন্টেশন বা হারিয়ে যাওয়া তথ্যের জন্য অনুরোধ জানিয়ে থাকি তাহলে আমরা সেই তথ্য না পাওয়া পর্যন্ত আপনার রিটার্ন নিয়ে কাজ চলমান রাখতে পারবো না। অনলাইনে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা জানতে বাড়তি তথ্যের জন্য চিঠির প্রতিক্রিয়া দেখুন। এটি একটি দ্রুততম উপায়।

আমি কখন আমার রিফান্ডটি পেতে পারি সেটা কি একজন ফোন প্রতিনিধি জানাতে পারবেন?

আমরা আমাদের যে স্বয়ংক্রিয় টুলগুলো ব্যবহার করে আপনাকে তথ্য প্রদান করি সেই একই তথ্যে আমাদের কল সেন্টার প্রতিনিধিদেরও অ্যাক্সেস রয়েছে।

আপনি যদি আমাদের স্বয়ংক্রিয় ফোন লাইন বা চেক ইয়োর রিফান্ড স্ট্যাটাস টুল ব্যবহার করে আপনার রিফান্ড স্ট্যাটাস যাচাই করে থাকেন এবং সেগুলোর কোনোটাই যদি আপনার রিফান্ড ইস্যুর তারিখ জানাতে না পারে তাহলে আমাদের কল সেন্টার প্রতিনিধির কাছেও সে বিষয়ক কোনো থাকবে না।

আমার রিফান্ড স্ট্যাটাস বিষয়ক আরো তথ্যের জন্য কি আমার কল করা দরকার?

আমরা আমাদের যে স্বয়ংক্রিয় রিফান্ড টুলগুলো ব্যবহার করে আপনাকে তথ্য প্রদান করি সেই একই তথ্যে আমাদের ফোন প্রতিনিধিদেরও অ্যাক্সেস রয়েছে। আমাদের স্বয়ংক্রিয় ফোন লাইন (518-457-5149) নম্বরে কল করার মাধ্যমে অথবা চেক ইয়োর রিফান্ড স্ট্যাটাস টুলটি ব্যবহারের মাধ্যমে আপনি যেটা জানতে পারেন সেটা ছাড়া আমাদের প্রতিনিধিদের কাছে আর কোনো বাড়তি তথ্য থাকে না।

আমি কেনো চেক ইয়োর রিফান্ড স্ট্যাটাস টুলটি ব্যবহার করতে পারছি না?

সম্ভবত আপনি ভুল সোশ্যাল সিকিউরিটি নম্বর বা রিফান্ডের পরিমাণ লিখেছেন। ভুল তথ্য ব্যবহার করে চারবার চেষ্টা করার পরে আপনি 24 ঘণ্টার জন্য আপনার রিফান্ড স্ট্যাটাস যাচাই করতে পারবেন না।

আপনি যদি পেমেন্ট করে থাকেন এবং স্ট্যাটাস চেক করার চেষ্টা করেন তাহলে আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। একটি পেমেন্টের স্ট্যাটাস যাচাই করতে আপনি আপনার রিফান্ড স্ট্যাটাস যাচাই করুন ব্যবহার করতে পারবেন না।

দিনের কোন সময়টিতে আপনারা রিফান্ড স্ট্যাটাসের বার্তাগুলো আপডেট করেন?

রিফান্ড স্ট্যাটাসগুলোর বার্তা রিফ্রেশ করার দৈনিক কোনো সময় নেই। আপনার ট্যাক্স রিটার্ন যখন একটি নতুন প্রক্রিয়ার ধাপে চলে যায় তখনই আপনার রিফান্ড স্ট্যাটাসগুলো আপডেট করা হয়ে থাকে।

আমরা আপনার রিটার্নটি প্রক্রিয়া করার সময় আপনি সবচেয়ে সাধারণ যে স্ট্যাটাসগুলো দেখতে পারেন তার তালিকার জন্য উপরের আপনার রিফান্ড স্ট্যাটাস বুঝুন দেখুন।

আমি কোনো চিঠি পাওয়ার পর কী করবো?

যদি আপনার রিফান্ড স্ট্যাটাস এটা দেখায় যে আমরা আপনাকে বাড়তি কিছু তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছিলাম তাহলে আরো তথ্যের জন্য এবং আমাদের গ্রহণযোগ্য প্রমাণাদির চেকলিস্টটি যাচাই করে দেখার জন্য একটি চিঠির প্রতিক্রিয়া দেখুন।

আপনি কোনো বিল বা নোটিশ পেয়ে থাকলে অনলাইনে প্রতিক্রিয়া জানান। এটি একটি সহজ ও দ্রুততম উপায়। আমরা আপনাকে নিয়ে এই প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব।

আমার রিফান্ডের পরিমাণ সমন্বয় করা হয়েছে।কেন?

আপনার রিফান্ডটি সমন্বয় করার অনেক কারণ থাকতে পারে যেমন গাণিতিক ভুল বা ভুলবশত ক্রেডিট দাবি করা। আপনার প্রত্যাশার চাইতে রিফান্ডের পরিমাণ ভিন্ন হলে সেগুলোর কারণসমূহ জানতে Additional information about New York State income tax refunds (নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স রিফান্ড সম্পর্কিত বাড়তি তথ্য) দেখুন।

কিভাবে আমার ট্যাক্স রিফান্ড প্রক্রিয়া করা হয়?

সবগুলো রিটার্নই আমাদের পুরস্কার জয়ী স্বয়ংক্রিয় যাচাই পদ্ধতির মধ্য দিয়ে যায়। ফলাফলের উপর নির্ভর করে আপনার রিফান্ডটি বাড়তি যাচাইয়ের জন্য নির্ধারণ করা হতে পারে অথবা দ্রুতই এর প্রক্রিয়া শেষ হতে পারে। একটি জটিল রিটার্নের চাইতে একটি সাধারণ রিটার্ন দ্রুততম সময়ে প্রক্রিয়া করা হবে।

আপনার রিফান্ডটি দ্রুততম সময়ে পাওয়ার একটা উপায় হলো ই-ফাইল করা এবং আপনার দাবী করা যেকোনো ক্রেডিটের জন্য আপনি যোগ্য কিনা তা নিশ্চিত করা। আপনি যদি উপযুক্ত না হওয়ার পরেও কোনো ক্রেডিট দাবী করেন তবে আপনার রিটার্নটি প্রক্রিয়া হতে কয়েক মাস লেগে যেতে পারে। আপনি যোগ্য হতে পারেন এমন ক্রেডিটের প্রয়োজনীয়তা সম্পর্কে আরো জানতে Income tax credits  (আয়কর ক্রেডিট) এবং Recordkeeping for individuals (ব্যক্তির জন্য রেকর্ড সংরক্ষণ) দেখুন।

আপনি যা খুঁজছেন তা সন্ধান করুন

এগুলোর মধ্যে কি কোনো একটি খুঁজছেন?

এগুলো সঠিক না হলে আমাদের ওয়েবসাইটটি searching (অনুসন্ধান করুন) এ চেষ্টা করে দেখতে পারেন।

স্ক্যান করুন, ছবি তুলুন, জমা দিন!

যে ব্যক্তি নথিপত্র স্ক্যান করতে ফোন ব্যবহার করছেন

স্ক্যান করুন, ছবি তুলুন, জমা দিন!

আপনি কি এমন কোনও চিঠি পেয়েছেন যেখানে আপনাকে ফর্ম DTF-32, DTF-33, DTF-36, TD-210.2, TD-210.3, বা TD-210.7 পূরণ করতে বলা হয়েছে ?

আপনার নতুন চেক আরও দ্রুত পাবার জন্য, অনলাইনে আপনার ফর্ম জমা দিতে আপনার মোবাইল ডিভাইস ব্যবহার করুন!

  1. আপনার চিঠিতে থাকা QR কোডটি স্ক্যান করুন।
  2. আপনার পূরণ করা ফর্মের একটি ছবি তুলুন।
  3. আপনার ছবি জমা দিন।

সুবিধাগুলির মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত:

  • নিরাপত্তা, কোনও অ্যাকাউন্টের ঝামেলা ছাড়াই
  • কোনো প্রিন্টার বা কম্পিউটারের প্রয়োজন নেই
  • আমরা আপনার ফর্ম পেয়েছি জানিয়ে তাৎক্ষণিক নিশ্চিতকরণ
Updated: