আপনার IPA-তে পরিবর্তন
কিভাবে করতে হয়:
আপনার IPA-তে একটি নতুন বিল (assessment) যোগ করুন
দুর্ভাগ্যক্রমে, আপনি নিজের বর্তমানের IPA-তে বিল যোগ করতে পারবেন না। আপনি যদি আমাদের থেকে এমন একটি বিল পান, যেটি আপনার বর্তমানের IPA-তে যোগ করা নেই, তাহলে আপনি এগুলো করতে পারেন:
- নতুন বিল সম্পূর্ণভাবে পেমেন্ট করুন এবং আপনার আগের IPA চালিয়ে যান অথবা
- আপনার আগের IPA-তে বাকি থাকা ব্যালেন্সে পেমেন্ট করে দিন এবং নতুন বিলের জন্য একটি নতুন IPA এর অনুরোধ করুন।
আপনি যদি নতুন বিলটি সম্পূর্ণভাবে পেমেন্ট না করতে পারেন বা আপনার আগের IPA সন্তুষ্ট না হন, তাহলে আমরা এটি অন্তর্ভুক্ত করার জন্য একটি নতুন IPA নিয়ে আলোচনা করতে পারি। তবে, এটি থেকে যা হতে পারে:
- একটি tax warrant (ট্যাক্স ওয়ারেন্ট) দাখিল করার প্রয়োজন রয়েছে এবং
- আপনার মাসিক পেমেন্ট অর্থরাশির পরিমাণ বাড়তে পারে।
আপনাকে যদি একটি নতুন IPA নিয়ে আলোচনা করতে হয়, তাহলে অফিস খোলা থাকার সময় একজন প্রতিনিধির সাথে কথা বলার জন্য 518-457-5772 নম্বরে কল করুন।
আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যোগ করুন বা সংশোধন করুন
আপনি নিজের Online Services (অনলাইন সার্ভিস) অ্যাকাউন্টে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আপডেট করতে পারেন।
- আপনার অনলাইন সার্ভিস অ্যাকাউন্টে লগ ইন করুন।
- আপনার অ্যাকাউন্টের সংক্ষিপ্তসার হোমপেজে উপরে বাম দিকের কোণায় ≡ সার্ভিস মেনু বেছে নিন।
- ড্রপ ডাউন মেনু থেকে প্রথমে পেমেন্ট, বিল এবং বিজ্ঞপ্তি এবং তারপর ইনস্টলমেন্ট পেমেন্ট এগ্রিমেন্ট বেছে নিন ।
আপনি যখন আপনার IPA এর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় পেমেন্ট সেট আপ করবেন, তখন স্বয়ংক্রিয় পেমেন্ট শুরু হতে 30 থেকে 60 দিন পর্যন্ত সময় লাগতে পারে। সেই সময় আমরা আপনাকে মাসিক বিল পাঠাব, যা আপনাকে অবশ্যই online (অনলাইনে) বা ডাকযোগে পেমেন্ট করতে হবে। স্বয়ংক্রিয় পেমেন্ট শুরু হলে আমরা আপনাকে তা ডাকযোগে জানিয়ে দিব।
আপনার যদি আগে থেকেই স্বয়ংক্রিয় উত্তোলনের বিষয়টি সেট আপ করা থাকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আপডেট করার প্রয়োজন হয়, তাহলে আপনাকে আপনার বকেয়া তারিখের কমপক্ষে তিন দিন আগে তা পরিবর্তন করতে হবে। না হলে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যে আপনার পরিবর্তনটি পরবর্তী মাসের আগে কার্যকর হবে না।
আপনার মাসিক পেমেন্টের দিনটি পরিবর্তন করুন
আপনি নিজের বর্তমানের মাসিক পেমেন্টের দিনটি আপনার Online Services (অনলাইন সার্ভিস) অ্যাকাউন্টে গিয়ে পরিবর্তন করতে পারেন, তবে একটি IPA এর জন্য স্বয়ংক্রিয় পেমেন্ট কেবলমাত্র মাসের 5 তম বা 15 তম দিনে হতে পারে।
- আপনার অনলাইন সার্ভিস অ্যাকাউন্টে লগ ইন করুন।
- আপনার অ্যাকাউন্টের সংক্ষিপ্তসার হোমপেজে উপরে বাম দিকের কোণায় ≡ সার্ভিস মেনু বেছে নিন।
- ড্রপ ডাউন মেনু থেকে প্রথমে পেমেন্ট, বিল এবং বিজ্ঞপ্তি এবং তারপর ইনস্টলমেন্ট পেমেন্ট এগ্রিমেন্ট বেছে নিন ।
আপনার পেমেন্টের দিনটি অবশ্যই মাসের 2য় দিনের মধ্যে পরিবর্তন করতে হবে, তবেই সেটি ঐ একই মাসে কার্যকর হবে।
আপনার শিডিউল করা মাসিক পেমেন্ট বাতিল করুন
আপনার শিডিউল করা মাসিক পেমেন্ট বাতিল করতে হলে একজন প্রতিনিধির সাথে কথা বলার জন্য আপনাকে অফিস খোলা থাকার সময় আমাদেরকে 518-457-5772 নম্বরে কল করতে হবে। অনুগ্রহ করে মনে রাখবেন, আপনার মাসিক পেমেন্টের জন্য অনুরোধটি আপনার ব্যাংকের কাছে আমরা আপনার নির্ধারিত তারিখের তিন দিন আগে জমা দিই এবং এটি একবার জমা দেওয়া হয়ে গেলে আর বাতিল করা যাবে না।
আপনার শিডিউল করা মাসিক পেমেন্টটি যদি সংগ্রহ করার জন্য উপলভ্য না থাকে, তাহলে মিস হওয়া পেমেন্টটির ব্যাপারে আপনাকে আমরা বিজ্ঞপ্তি প্রদান করব। আপনাকে অবশ্যই যা করতে হবে:
- সাথে সাথে online অনলাইনে বা ডাকযোগের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং
- বিল করার সময় $50 একটি ডিসঅনারড পেমেন্ট করতে হবে।
আপনার ঠিকানা আপডেট করা
ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে আপনার IPA এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য পেতে হলে আপনাকে অবশ্যই নিজের ঠিকানা আপ টু ডেট রাখতে হবে। আপনি নিজের ঠিকানা Online Services (অনলাইন সার্ভিস) অ্যাকাউন্টে গিয়ে আপডেট করতে পারেন। নির্দেশাবলীর জন্য Change my address (আমার ঠিকানা পরিবর্তন করুন) দেখুন।
অন্যান্য সার্ভিস
এগুলোর জন্য আপনার Online Services (অনলাইন সার্ভিস) অ্যাকাউন্টে লগ ইন করুন:
- পেমেন্ট করতে
- আপনার বর্তমানের ব্যালেন্স দেখতে
- $0 ব্যালেন্সের বকেয়া নোটিশ প্রিন্ট করতে
- ভালো অবস্থানের একটি সার্টিফিকেট প্রিন্ট করতে
দ্রষ্টব্য: আপনার অ্যাকাউন্টে পেমেন্ট জমা হতে 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে।
আপনার যদি প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে 518-457-5772 নম্বরে কল করতে পারেন। অফিস খোলা থাকার সময় (ছুটির দিন ছাড়া), সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিনিধিরা উপলভ্য।